আপনার রাশিফল

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২০:০৪

মুহম্মদ আনিসুল হক

৫ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৭ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫২ মনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৬। শুভ বার:  বুধ ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না ।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর ভালো থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো আশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অপরের প্রতি সদাচরণ করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোাগিতা পেতে পারেন। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন।