কে বি এম মঈন উদ্দিন চিশ্তী ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)-এর একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান। সম্প্রতি আইএফআইএলের প্রধান কার্যালয়ে ফাউন্ডেশন ম্যানেজমেন্ট বোর্ডের ১৮তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন। সভায় ফাউন্ডেশন ম্যানেজমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোস্তানসের বিল্যাহ। —প্রেস বিজ্ঞপ্তি
