ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী একটি সুপারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
সোমবার ঢাকা মহানগরীর গুলশান এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জহির অ্যান্ড ব্রাদার্স, গুলশান-১, ঢাকার ৩০ কেজি ধারণক্ষমতার ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় এবং রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আতপ চালের গুঁড়াসহ বিভিন্ন পণ্য মেয়াদউত্তীর্ণ অবস্থায় বিক্রির ব্যবস্থা করায় এবং সেনসোডাইন রিপেয়ার অ্যান্ড প্রোটেক্ট পণ্যের আমদানিকারকের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. রফিক আজাদ অংশগ্রহণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি
