দর হারানোর শীর্ষে সুহূদ

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:১৮

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৭টির বা ৭৮ দশমিক ৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সুহূদ ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রবিবার সুহূদ ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ২০ টাকা বা ৯ দশমিক ৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে সুহূদ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের ৯ দশমিক ০৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ৭ দশমিক ৭৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ৭ দশমিক ৬৭ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৭ দশমিক ০২ শতাংশ, অলটেক্সের ৬ দশমিক ৭৪ শতাংশ, সানলাইফ ইনসিওরেন্সের ৬ দশমিক ৫১ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬ দশমিক ৪৫ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৬ দশমিক ৩১ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের শেয়ারদর ৬ দশমিক ২৯ শতাংশ কমেছে।