চাটমোহরে বাঁশ-বেতের পণ্য বিক্রি করেন তারা

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:২৮

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে বাঁশ ও বেতের পণ্য বিক্রি করে জীবন-জীবিকা নির্বাহ করেন দুই শতাধিক পরিবার। করোনাকালীন কর্মহীন হয়ে অনেকে বাপ-দাদার পেশা বদল করতে বাধ্য হয়েছেন। নারায়ন, মায়া রানীসহ একাধিক শিল্পী জানান, করোনাকালীন কোনো মেলা বা উত্সব না হওয়ায় আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল জানান, করোনাকালে এ পাড়ার সবাইকে খাদ্য ও অর্থসহায়তা দেওয়া হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্প চাটমোহরে চালু হলে এসব মানুষ সহায়তা পাবেন।