গাজীপুরে বিশ্ব শিশু দিবস পালিত

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:৫১

গাজীপুর প্রতিনিধি

 গতকাল গাজীপুরে বিশ্ব শিশু দিবস উদ্যাপন ও শিশু সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে এ উপলক্ষ্যে জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. নাছির উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহনাজ আক্তার, সোনিয়া আরেফিন, আলী আকবর প্রমুখ। উল্লেখ্য, শিশু সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।