বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম-ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:৫২

বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম, ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে সাত সদস্যবিশিষ্ট সাবজেক্ট কমিটির এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সৈয়দ আহমেদুজ্জামানকে সভাপতি এবং পি আর বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

এর আগের কমিটির আহ্বায়ক ছিলেন প্রয়াত সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক। কমিটির অন্য কর্মকর্তা ও নির্বাহী পরিষদ সদস্যরা হলেন—সহসভাপতি কাজী রওনক হোসেন, কবি এস এম মোশাররফ হোসেন, মুজিবুর রহমান জিতু, কাঞ্চন দে, মোজাম্মেল হক চঞ্চল ও সৈয়দ আফজাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ও মামুন ফরাজি। সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান, কোষাধ্যক্ষ ওয়াকিল আহমেদ হিরণ।

নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—মোজাম্মেল হোসেন মঞ্জু, আলমগীর হোসেন, খোন্দকার মুহম্মদ খালেদ, খোন্দকার মনিরুল আলম, মাহমুদ শফিক, শরীফ সাহাবুদ্দিন, আবু সাঈদ খান, এলাহী নেওয়াজ খান সাজু, মোহসীন হাবিব, অশোক কুমার সিংহ, লায়েকুজ্জামান। —প্রেস বিজ্ঞপ্তি