প্রথম ম্যাচে বিবর্ণ থাকা বন্দর ক্রীড়া সমিতি দ্বিতীয় ম্যাচে অনেকটা আলো ছড়াল। গতকাল জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগে বন্দর ক্রীড়া সমিতি ৩-১ গোলের ব্যবধানে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) একাদশকে পরাজিত করে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকা বন্দরের হয়ে জাকির হোসেন জিকু দুটি, মোহাম্মদ আলী একটি গোল করেন। সিটি করপোরেশন একাদশের হয়ে একটি গোল পরিশোধ করে ব্যবধান কমান দিদারুল আলম। আগের দিন বিসিআইসি ক্রীড়া সংসদ ২-১ গোলে চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। প্রথমে ইমন হোসেনের দেওয়া গোলে কাস্টমস এগিয়ে থাকলেও পরবর্তীকালে আলীর জোড়া গোলে জয় পায় বিসিআইসি।
