পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে কাজ করছে সরকার ...... গণপূর্ত প্রতিমন্ত্রী

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০০:৫৮

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কার্বনমুক্ত, টেকসই, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত আলোচনাসভায় তিনি একথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি। অনুষ্ঠানের মূল প্রবন্ধ সম্মিলিতভাবে উপস্থাপন করেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশিদ জাবিন হক, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মনজুরুর রহমান, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক আশরাফুল আলম এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতার।