রামেকে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১১:৫৯

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজন এবং সংক্রমণের উপসর্গ নিয়ে আরও দুই জন মারা গেছেন। সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে পাবনার দুইজন মারা গেছেন। একই দিনে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহীর দুইজন মারা গেছেন।

বর্তমানে রাজশাহীর ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের পাঁচজন, নওগাঁর ১৪ জন, পাবনার ১৪ জন, কুষ্টিয়ার একজন, সিরাজগঞ্জের একজন, মেহেরপুরের একজন এবং দিনাজপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

ইত্তেফাক/কেকে