গুণের রাজা পানিফল

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৩:৪০

বাজারে আসতে শুরু করেছে পানিফল। খাদ্য ও পুষ্টিগুণে এটি মহৌষধি। জলাশয়ে চাষ হয় বলে একে পানিফল বলা হয়। পানিফলের আরেকটি নাম পানি শিঙাড়া। কারণ শিঙাড়ার মতো দেখতে। নামের যেমন বাহার, কাজের বহরও তেমন। এটি স্বাদে পানসে ও দামে সস্তা। পানিফলের রয়েছে প্রচুর উপকারিতা। কাচা, শুকনো, স্যালাড,  ওমলেট, শরবত বিভিন্ন ভাবে পানি ফল খাওয়া যায়। 

Water chestnut benefits: 5 things singhara fruit can do for your health

ত্বকের যত্নে

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ও সতেজ এবং তারুণ্য ধরে রাখতেও পানিফল অনবদ্য।

দুর্বলতা এড়াতে

দুর্বল শরীরকে সবল করতে এর জুড়ি মেলা ভার।

Water caltrop harvest peaks with floods in Mekong Delta - VnExpress  International

অনিয়ন্ত্রিত রক্তচাপে

অনিয়ন্ত্রিত রক্তচাপ এর চাবিকাঠি রয়েছে এই ফলের মধ্যে লুকিয়ে। 

যকৃতের প্রদাহে

এটি যকৃতের প্রদাহনাশক অর্থাৎ লিভারের ইনফ্লামেশন নিরাময় করে।

Water Chestnut AKA Singhara: Start Appreciating This Fruit

পোকার দংশনে

বিষাক্ত পোকা-মাকড়ের দংশনের জ্বালা থেকে মুক্তি পেতে তত্‍ক্ষণাত্‍ পানি ফল বেটে ওই জায়গার ওপর প্রলেপ দিলে তাড়াতাড়ি যন্ত্রণা মুক্তি হয়।

রোগ প্রতিরোধক অ্যান্টিঅক্সিডেন্ট

কাঁচা পানিফলে প্রায় তিন ভাগ জল থাকে। প্রচুর রোগ প্রতিরোধক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান নিয়ে গঠিত এই সুস্বাদু ফল।

ওজন নিয়ন্ত্রণে

ওজন বেড়ে যাচ্ছে? পানিফল খান ওজন নিয়ন্ত্রণ থাকবে।

7 Singhada / Water Chestnut / Singhara / Water Caltrop ideas | water  chestnut, thick skin, aquatic plants

হৃদরোগের প্রতিরোধে

প্রচুর পটাশিয়াম থাকে বলে হৃদরোগের প্রতিরোধ করে।

ক্যান্সার প্রতিরোধে

অক্সিডেটিভ চাপ এবং ক্যান্সার প্রতিরোধ কারী হিসেবেও কাজে আসে পানিফল।

যৌন দুর্বলতায়

যৌন দুর্বলতা কাটাতে পানিফলের প্রশংসা না করে পারা যায় না।

ইত্তেফাক/এফএস