সাধারণ জ্ঞান
মিরাজুল ইসলাম, লেখক:মিরাকল
১। মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
ক. অধ্যাপক ইউসুফ আলী
খ. রেহমান সোবহান
গ. ব্যারিস্টার আমিরুল ইসলাম
ঘ. আব্দুল মান্নান
২। গম উত্পাদনে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র খ. ব্রাজিল গ. চীন ঘ. ভারত
৩। সমপ্রতি মিয়ানমার ইস্যুতে আসিয়ানের বিশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. জাকার্তা, ইন্দোনেশিয়া
খ. ঢাকা, বাংলাদেশ
গ. টোকিও, জাপান
ঘ. নমপেন, কম্বোডিয়া
৪। পাল বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?
ক. ধর্মপাল গ. মদনপাল
খ. গোপাল ঘ. মহিপাল
৫। পূর্ব বাংলার প্রথম মূখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. শেরেবাংলা এ. কে ফজলুল হক
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. খাজা নাজিম উদ্দিন
৬। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
ক. ইন্দিরা গান্ধী খ. বেনজির ভুট্টো
গ. শ্রীমাভো বন্দরনায়েকে
ঘ. চন্দ্রিকা কুমারাতুঙ্গা
৭। Horns of Africa তে অবস্থিত কোন দেশ?
ক. ফিলিপাইন খ. ইথিওপিয়া
গ. উগান্ডা ঘ. দক্ষিণ আফ্রিকা
৮। কৃষ্ণ সোমবার কীসের সাথে জড়িত?
ক. প্রযুক্তি গ. মহাকাশ
খ. শেয়ার মার্কেট ঘ. ইন্টারনেট
৯। বিশ্বের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে কত সালে?
ক. ১৯২৯ খ. ১৯১৮ গ. ১৮৯৩ ঘ. ১৯১৩ ১০। টেস্ট ক্রিকেট কত সালে শুরু হয়?
ক. ১৯৭২ খ. ১৮৭৭ গ. ১৮৭৫ ঘ. ১৯০৯ ১১। ‘ডাস ক্যাপিটাল’ বইটির রচয়িতা কে?
ক. কার্ল মার্কস খ. জ্যাক রুশো
গ. অ্যারিস্টটল ঘ. ম্যাকিয়াভেলি
১২। বাংলাদেশের প্রথম স্থলবন্দর কোনটি?
ক. বিয়ানীবাজার গ. যশোর
খ. তেঁতুলিয়া ঘ. চুনারুঘাট
১৩। আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয়?
ক. ২ জানুয়ারি ১৯৬৮খ. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
গ. ৩ জানুয়ারি ১৯৬৮ ঘ. ৫ ফেব্রুয়ারি ১৯৬৮
১৪। বিশ্বে পাকিস্তানিদের বর্বরতার খবর প্রথম প্রকাশ করেন কে?
ক. ডাব্লিউ এস ওয়াডারল্যান্ড
খ. মারিও ভেরেন্ডা
গ. এলেন গিনেসবার্গ ঘ. সাইমন ড্রিং
১৫। জাতীয় সংসদে কতজন সদস্য নিয়ে কোরাম গঠিত হয়?
ক. ৫০ জন গ. ৩০০ জন
খ. ৬০ জন ঘ. ৩৫০ জন
১। ঘ ২। গ ৩। ক ৪। গ ৫। ঘ ৬। গ ৭। খ ৮। খ ৯। গ ১০। খ ১১। ক ১২। গ ১৩। গ ১৪। ঘ ১৫। খ
