আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারের বিশনন্দীতে অবস্থিত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর উদ্যেগে গতকাল দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ দেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা রহমান ভুঁইয়া, বৈজ্ঞানিক কর্মকর্তা রওনক জান্নাত জেনী, জনসংযোগ কর্মকর্তা সৈয়দ সাব্বির আহমেদ, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কাওসার আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেষ্টা তালহা বিন হাবিব, সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান। কর্মশালায় আড়াইহাজার থানা প্রেসক্লাবের ১৫ জন সদস্যসহ প্রশিক্ষণার্থী অংশ নেন। কর্মশালায় খাবারে পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
