সাটুরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:৫৬

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে দেশীয় অস্ত্র ও একটি প্রাইভেট কারসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার তিল্লী ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বীর হাতকোড়া গ্রামের রব্বানী বেপারী, একই উপজেলার বড় চানতারা গ্রামের মো. সুমন, একই জেলার চৌহালী উপজেলার পয়লা গ্রামের মো. সাইফুল ইসলাম ও পাবনা জেলার সুজানগর উপজেলার ধৌলাই গ্রামের শাহীন খন্দকার। এ ব্যাপারে থানায় মামলা শেষে আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।