কাঠঠোকরা কি বিলুপ্ত হতে চলেছে?

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৪৬

কাঠঠোকরা পাখি যে গতিতে গাছের গায়ে ঠোক্কর মারে, তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির থেকে ১২০০গুণ বেশি। ঠোক্করের ঠিক পূর্বমুহূর্তে কাঠঠোকরা পাখিটির চোখ দুটি বন্ধ হয়ে যায়। না হলে ঠোক্কর মারার সময় ছিটকে যেত কাঠঠোকরা পাখির চোখের মণি। বাংলাদেশের বিভিন্ন বনে আর গ্রামাঞ্চলে রয়েছে কাঠঠোকরা পাখি। কাঠঠোকরা পাখি বন আর বৃক্ষপূর্ণ অঞ্চলে বসবাস করে। কয়েক প্রজাতির কাঠঠোকরা পাখির আবাস মরুভূমি আর পাথুরে অঞ্চলে। শৈশবে মফস্সল শহর পিরোজপুরে গাছে গাছে দেখেছি কাঠঠোকরা পাখি; এখন আর চোখে পড়ে না সহজে। বহুদিন হয় দেখি না কাঠঠোকরা। দিন দিন গাছপালা হচ্ছে উজাড়, বন আর বৃক্ষ নিধন করে ঘরবাড়ি, শিল্প কলকারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে বিদায়ের পথে সুন্দরতম কাঠঠোকরা পাখিটিও!

লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা