যমুনেশ্বরী নদীর তীরে অপরূপ কাশফুল

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৪৮

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

শরতের নীল আকাশে সাদা মেঘগুলোকে দেখতে যেমন অসম্ভব সুন্দর লাগে, তেমন রূপ ছড়াচ্ছে যমুনেশ্বরী নদীর তীর ঘেঁষে সাদা কাশফুলগুলো। নদী, কাশফুল আর প্রকৃতি যেন মিতালি করেছে। বদরগঞ্জ পৌরশহরে যমুনেশ্বরী নদীতে এমন চিত্র চোখে পড়ে। আর অপরূপ এ দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন দর্শনার্থীরা। বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আ. সালাম জানান, সত্যিই এ এক অপরূপ দৃশ্য। যেন মেঘের ভেলায় ভাসছে যমুনেশ্বরী। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম জানান, অপরূপ এই সৌন্দর্য দেখতে পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। যান্ত্রিক যুগে এ দৃশ্য সবাইকে মুগ্ধ করবে।