নাগেশ্বরীতে কেঁচো সার তৈরি

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৪৮

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে কেঁচো সার তৈরি করা হচ্ছে। কেঁচো সার তৈরি করে সফলতা পেয়েছেন রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর হাজিরমোড় এলাকার মামুনুর রশিদ মামুন নামে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার। বাজারে তার উত্পাদিত জৈব সারের চাহিদাও রয়েছে ব্যাপক। তিনি জানান, প্রতি কেজি সার খুচরা ২০-২৫ টাকা আর পাইকারি বিক্রি হয় ১০-১৫ টাকা কেজি দরে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম বলেন, এটি তার বেকারত্ব দূরীকরণের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, ভার্মিকম্পোস্ট একটি উত্কৃষ্ট জৈব সার। মাটির প্রাণ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।