মহাদেবপুরে আমনখেতে পোকার আক্রমণ

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৪৯

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

মহাদেবপুরে আমন ধানের খেতে পোকার আক্রমণে বিপাকে পড়েছেন কৃষকরা। কয়েক দফা বিষ প্রয়োগের পরেও পোকা দমন না হওয়ায় ধানের কাঙ্ক্ষিত ফলন নিয়ে সংশয়ে রয়েছেন তারা। শিবরামপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন, ধানখেতে বাদামি গাছ ফড়িংয়ের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। কৃষক বেলাল হোসেন জানান, ধানখেতে তিন-চার বার কীটনাশক প্রয়োগ করেও পোকা দমন হচ্ছে না। কৃষক লিয়াকত আলী জানান, বিষ প্রয়োগের ফলে উত্পাদন খরচ বেড়ে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় বলেন, পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য আলোর ফাঁদ ও বালাইনাশক প্রয়োগের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।