ইবির হল খুলবে ৯ অক্টোবর ক্লাস শুরু ২০ অক্টোবর

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৫০

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো আগামী ৯ অক্টোবর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া সশরীরে ক্লাস শুরু হবে ২০ অক্টোবর। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ৯ অক্টোবর সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে হলগুলো খুলে দেওয়া হবে। অন্তত এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে কেবল আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। আপাতত গণরুম থাকবে না। পরবর্তীকালে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।