গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের অয়েজউদ্দীন বিশ্বাস (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদাউস (নারিকেলগাছ), গোলাম কিবরিয়া রুলু (মোবাইল ফোন) ও আমিনুল ইসলাম (জগ)। রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনিরুল ইসলাম বাবু দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন। এ বছরের ২১ এপ্রিল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণায় হেলথে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হলে মেয়র পদটি শূন্য হয়ে যায়।
