হাটহাজারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৫১

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা   

হাটহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মীরেরহাট এলাকায় মঙ্গলবার সকাল ৭টায় ট্রেনের ধাক্কায় আব্দুস সোবহান বাচা (৭৫)  নামের এক বৃদ্ধের মৃত্যু  হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সোবহান মিরেরহাট বাজারে সকালে নাস্তা করার জন্য যাচ্ছিলেন। কানে কম শোনার কারণে শব্দ শুনতে না পারায় দ্রুত গতিতে আসা ট্রেনের সঙ্গে ধাক্কা খান।  হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার এসআই আকরাম বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে বৃদ্ধের মৃত্যু হয়েছে। লাশ থানায় আনার প্রক্রিয়া চলছে।