নরসিংদীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৫১

নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার মানববন্ধন হয়েছে। নরসিংদী প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব। বিশেষ অতিথি ছিলেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আব্দুল খালেক আকন্দ, সংগ্রাম পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. এনামুল হক প্রমুখ।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দের প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর নরসিংদীর জেলা প্রশাসকের মাধ্যমে পৃথক স্মারকলিপি প্রদান করেন।