ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট ফরিদা রিজভী খানের আকস্মিক মৃত্যুতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার, ঢামেকহার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা পারভীন, বিএনএ-ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মো. কামাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ এবং নরসিংদী জেলা নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজহারুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ফরিদা রিজভী খানের বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি করোনাকালে কোভিড-১৯ ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতাল, মহাখালীতে শুরু থেকে নার্সিং সুপারের দায়িত্ব পালন শেষে গত রবিবার পুনরায় ঢামেক হাসপাতালে যোগদান করেন।
