অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম (রহ)-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৫২

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক, দ্বারিয়াপুরের পির সাহেব অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম (রহ)-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে মাগুরা জেলার দ্বারিয়াপুর শরিফে ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধেশ্বরী রোড, ঢাকার খানকা শরিফে বাদ মাগরিব দোয়া মাহফিল এবং ৯ অক্টোবর বিকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। —সংবাদ বিজ্ঞপ্তি