সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড (সিরাজগঞ্জ ইউনিট ৪) করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চারটি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য ফেস মাস্ক ও জীবাণুনাশক যন্ত্র এবং পানি পরিশোধক বিতরণ করেছে। স্কুলগুলো হচ্ছে বড়শিমুল পঞ্চসোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সায়েদাবাদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, আলহাজ মহিউদ্দিন নাসির বালিকা উচ্চবিদ্যালয়। এ সময় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর খন্দকার নাজমুল আহসান, ড. মো. সাইফুল ইসলাম এবং কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
