নোবিপ্রবির নতুন রেজিস্ট্রার হলেন মোহাম্মদ জসীম উদ্দিন

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২২:০১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন।  মঙ্গলবার (৫ অক্টোবর ২০২১) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।  যা ১ অক্টোবর  থেকে  কার্যকর বলে গণ্য হবে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের শাখা কর্মকর্তা  রাহয়ান কায়সার হাশেম এই তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার  অধ্যাপক ড. মো. আবুল হোসেন চাকরি থেকে অবসরে  যাওয়ায়  তার স্থলাভিষিক্ত হলেন  সজীম উদ্দিন।  

মোহাম্মদ জসীম উদ্দিন ২০১২ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। এর আগে তিনি পটুয়াখালী  ও কুমিল্লা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। 

ইত্তেফাক /এনই/