গর্ভপাত সংক্রান্ত আইনে বদল বাইডেন প্রশাসনের

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০০:৪৫

অব্যাহত প্রতিবাদের মুখে গর্ভপাত সংক্রান্ত আইনে পরিবর্তন এনেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এর আগে ট্রাম্প প্রশাসন গর্ভপাত ইস্যুতে পরিবার পরিকল্পনা ক্লিনিকগুলোর উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর সোমবার জানিয়েছে, নতুন নীতিমালা অনুযায়ী কেন্দ্রীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি অতীতের ওবামা প্রশাসনের নীতি অনুযায়ীই চলবে। অর্থাত্ গর্ভপাতে আগ্রহী নারীদেরকে এই কাজের জন্য উপযুক্ত সেবাদাতার কাছে পাঠাতে পারবেন চিকিত্সকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গর্ভপাত সংক্রান্ত আইনে পরিবর্তন এনেছিলেন। পরিবার পরিকল্পনা ক্লিনিকগুলো তখন গর্ভপাতে আগ্রহীদের এই কাজের জন্য কোনো সেবাদাতার কাছে পাঠাতে পারতো না। -ডয়চেভেলে