মির্জাপুরে মণ্ডপের নিরাপত্তায় মতবিনিময় সভা

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০১:৩৭

টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দূর্গা পূজায় মন্ডপ নিরাপত্তায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হকের সভাপতিত্বে মির্জাপুর থানা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন আহমেদ  বক্তৃতায় বলেন, মির্জাপুরে সর্বো”চ ২৫২ মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপ পূজা এলাকায় কেউ অপরাধ মূলক কাজে যুক্ত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

 সভায়  বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (মির্জাপুর ও নাগরপুর সার্কেল) এস এম মনসুর মুসা। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও  উপস্থিত   ছিলেন মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার মো. রুবেল হোসেন, মির্জাপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক ও,সাধারন সম্পাদক বাবু প্রমথেস গোাষ্মামী সংকর প্রমুখ। 

ইত্তেফাক/ ​কেএইচ