ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে চেক প্রজাতন্ত্র

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:২৪

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ইসরাইলের সঙ্গে ৬৩০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে চেক প্রজাতন্ত্র। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সুরক্ষিত করার লক্ষ্যেই মধ্য ইউরোপের দেশটি এমন পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ কথা বলা হয়েছে। এ চুক্তির মাধ্যমে চেক প্রজাতন্ত্র ইসরাইলি রাষ্ট্র পরিচালিত কোম্পানি রাফায়েল অ্যাডভানসড ডিফেন্স সিস্টেমস লিমিটেডের তৈরি স্পাইডার ব্যবস্থা কিনবে। স্পাইডার ব্যবস্থা হেলিকপ্টার, বোমারু বিমান, ক্রুজ মিসাইল এবং অন্যান্য অস্ত্রের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় চারটি অল্প পরিসরের আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পাওয়া যাবে যার মূল্য হচ্ছে ৬৩০ মিলিয়ন ডলার।