অস্ত্র ও ফেন্সিডিলসহ যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩২

অস্ত্র, গুলি ও ফেন্সিডিলসহ এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার ভোর রাতে সাতক্ষীরার দক্ষিণ তলুইগাছা সীমান্তের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক যুবলীগ নেতার নাম মাসুদ রানা। তিনি দক্ষিণ তলুইগাছা গ্রামের নিজাম আলী সরদারের ছেলে ও বাঁশদহা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।

আরো পড়ুন: ৩০ মিনিট পর ফটোকপি প্রশ্নে পরীক্ষা, দেওয়া হয়নি অতিরিক্ত সময়

তলুইগাছা বিজিবি ক্যাম্প অধিনায়ক সুবেদার অলিউল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাসুদ রানার বাড়িতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময় তার বাড়ির ছাদের উপর থেকে জব্দ করা হয় একটি পাইপ গান, নয় রাউন্ড গুলি ও ৮৮ বোতল ফেন্সিডিল। পরে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/জেডএইচ