দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দক্ষতা উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি যুব জনগোষ্ঠীকে দক্ষতা প্রশিক্ষণ সম্পর্কে অধিকতর সচেতন ও দক্ষতা প্রশিক্ষণকে জনপ্রিয় করার উদ্দেশ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত ‘স্কিলস ডেভেলপমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মাল্টিপারপাস হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। মুখ্য আলোচক ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহমেদ সায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাহাদাত হোসাইন সিদ্দিকি। —প্রেস বিজ্ঞপ্তি
