মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জ সদর ও খাউলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী খাউলিয়া খালের ওপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপজেলা সদর থেকে সন্ন্যাসী হয়ে শরণখোলা যাওয়ার পথে দুই ইউনিয়নের সীমান্তবর্তী খাউলিয়া খালের ওপর ব্রিজটি নির্মাণের পর সংস্কার করা হয়েছিল। কিন্তু বর্তমানে আবারও স্লাব দেবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। খাউলিয়া ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ব্রিজটি রক্ষায় উভয় পাড়ে টেকসই স্লাব নির্মাণ প্রয়োজন। উপজেলা প্রকৌশল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, ব্রিজের ধসে পড়া স্লাব জরুরি ভিত্তিতে মেরামতের জন্য ঊর্ধ্বতন দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।
