বেলকুচিতে করোনার ভ্যাকসিন কর্যক্রম বন্ধ

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:৩০

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের বেলকুচিতে করোনা ভ্যাকসিনের ইনজেকশনের সিরিঞ্জ সংকটের কারণে ভ্যাকসিন কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম স্বাভাবিক থাকলেও বুধবার সকালে থেকে তা বন্ধ রয়েছে। যার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নিতে আসা শত শত মানুষ ফিরে যাচ্ছেন।

এ বিষয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম জানান, আমাদের ভ্যাকসিন কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত স্বাভাবিক ছিল। হঠাত্ করে ইনজেকশনের সিরিঞ্জ সংকট দেখা দেওয়ার কারণে ভ্যাকসিন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সিরিঞ্জ হাতে পেলে আবার এই কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। 

জেলা সিভিল সার্জন ডা. রাম পদ রায় বলেন, আমাদের হাতে ইনজেকশনের সিরিঞ্জ এসেছে। আমার বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাকে অবহিত করেছি। আশা করছি, বৃহস্পতিবার থেকে ভ্যাকসিন কার্যক্রম সচল হবে।