মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে মান্দা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের পোতা আবাসন আদর্শ গ্রামের জিল্লুর রহমানের ছেলে সোহরাব আলীকে (৫০)। এর আগে একই দিন সন্ধ্যায় ঐ কিশোরীকে বাড়িতে একা পেয়ে সোহরাব আলী ধর্ষণের চেষ্টা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
