বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
বাগমারায় চায়না দুয়ারী জালে অবাধে মাছ ও বিভিন্ন জলজ প্রাণী নিধন চলছে। কিছু অসাধু মত্স্যজীবী রাতের আঁধারে বিভিন্ন নদীতে ও খালেবিলে এসব অবৈধ জাল পেতে রেখে মা-মাছ, পোনা মাছসহ শামুক, কাঁকড়া, কুঁচিয়া, গুঁইসাপ ও বিভিন্ন জলজ প্রাণী অবাধে নিধন করে চলেছে। ফলে মাছ ও জলজ প্রাণীর বংশ বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে উপজেলা মত্স্য কর্মকর্তা রবিউল করিম জানান, বাগমারায় এই জাল (চায়না দুয়ারী জাল) কেনা-বেচা হয় না। পার্শ্ববর্তী বিভিন্ন জেলা, উপজেলা থেকে এসব জাল কিনে আনা হয়। কিছু অসাধু মত্স্যজীবী রাতের আঁধারে এসব জাল দিয়ে মাছ শিকার করে চলেছে। এর আগেও তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনে আবারও অভিযান পরিচালনা করা হবে।
