বরিশাল অফিস
দেবী পক্ষের আগমনে শুভ মহালয়া উপলক্ষ্যে বরিশালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে অগ্রগামী যুব সংঘ। বুধবার ভোরে নগরীর স্ব-রোডের রাধা গোবিন্দ জিও মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ভানু লাল দে এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ দেসহ অন্যারা। অনুষ্ঠানে চন্ডীপাঠ, গান, নাচ, নাটক মঞ্চস্থ করেন শিল্পীরা। পরে এক আলোচনাসভা হয়। বিশ্ব শান্তিকল্পে শারদীয় দুর্গাপূজা হচ্ছে জানিয়ে এবারও করোনা সুরক্ষায় সব মন্দিরে আয়োজকদের বাড়তি নজরদারি করার পরামর্শ দেন বক্তারা।
