হরিণাকুণ্ডুতে গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:৩১

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শাহানা আজিজ ফাউন্ডেশন ও সারা বাংলা ৮৮-ঝিনাইদহ প্যানেলের উদ্যোগে মঙ্গলবার ফলদ বৃক্ষের চারা বিতরণ, রোপণ ও নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়। রিশখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের প্রফেসর ড. এম এ মজিদ এবং প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, দৈনিক নবচিত্র সম্পাদক আলাউদ্দীন আজাদ এবং সারা বাংলা ৮৮ ঝিনাইদহ প্যানেলের সমন্বয়ক মেহেদী মাসুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জীবন কুমার এবং বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান সাব্দার রহমান। মনোজ্ঞ এই অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে তিন শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে পাঁচ শতাধিক কাঁঠাল চারা বিনা মূল্যে বিতরণ ও আমড়া, নারিকেল, কাঁঠালসহ শতাধিক চারা রোপণ এবং নবগঙ্গা নদীতে তিন মণ রুই, কাতল ও মৃগেল মাছের  পোনা অবমুক্ত করা হয়।