পিরোজপুর অফিস
পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও গাজী টেলিভিশনের (জিটিভি) পিরোজপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান (মিজান) ক্যানসার রোগে আক্রান্ত হয়ে ক্যামোথেরাপি দেওয়ার পড়ে সুস্থ হয়ে আবারও তার শরীরে পুনরায় ক্যানসারের জীবাণু ধরা পড়েছে। মাত্র কয়েক মাস আগে প্রথম বার ক্যানসারের চিকিত্সা, নানা পরীক্ষা ও ক্যামোথেরাপি দিতে প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে। ক্যামোথেরাপি দেওয়ার পরে কিছুটা সুস্থ হলেও বর্তমানে আবারও তার শরীরে ক্যানসারের জীবাণু ধরা পড়েছে।
বর্তমানে তার পুনরায় চিকিত্সার জন্য লাখ লাখ টাকার প্রয়োজন। পিরোজপুর প্রেসক্লাব ও জেলার সাংবাদিকদের পক্ষ থেকে মিজানের চিকিত্সার জন্য মানবিক আবেদন জানানো হচ্ছে। সমাজের দানশীল ব্যক্তিবর্গের কাছে সাংবাদিক মিজানের চিকিত্সার্থে আর্থিক সহায়তা দানের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সহযোগিতার জন্য মিজানের মোবাইল ফোন ও পার্সোনাল বিকাশ নম্বর ০১৯১৬৭০৬২৬০ বা পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির সদস্য সচিব এস এম রেজাউল ইসলাম শামীমের মোবাইল নম্বর ০১৭২৮৫৩৭৭৪৪-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
