খন্দকার মাহবুব হোসেন সুস্থ হওয়ায় দোয়া মাহফিল

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:৩২

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির (বিএনএসবি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন সুস্থ হওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলআমিনের কাছে শুকরিয়া আদায় এবং দীর্ঘায়ু কামনা করে গতকাল বুধবার বাদজোহর বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রধান কার্যালয়ের মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ মো. আবদুল বাসেত আকন, খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালের মহাপরিচালক আনোয়ার হোসেন, পরিচালক খন্দকার মহিদুল ইসলাম, উপপরিচালক (হিসাব) গোলাম মোস্তফা, মেডিক্যাল ডাইরেক্টর প্রফেসর ডা. এ এ মহিউদ্দিনসহ চিকিত্সকবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি

 

 

০