বাংলাদেশি দর্শকদের বাধা দিচ্ছে মালদ্বীপ

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

সাফের প্রথম হতেই মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত স্টেডিয়ামে গিয়ে খেলা দেখছিলেন। আজ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখার জন্য দুই দিন ধরে টিকিট চেয়ে পাচ্ছে না। টিকিট নিয়ে হাঙ্গামা হয়েছিল পুলিশ এবং দর্শকের মধ্যে, সংঘর্ষের খবরও পাওয়া গিয়েছে। গতকাল আবারও বাংলাদেশিরা টিকিট সংগ্রহের চেষ্টা করেছেন। মালদ্বীপ থেকে বাফুফে জানিয়েছে, আগের ম্যাচে দেড়শর বেশি টিকিট দেওয়া হয়েছিল। এখন বলছে ৩০টি টিকিট দেবে।

গ্যালারিতে বাংলাদেশ দর্শক বেশি হলে খেলোয়াড়রা সমর্থন পাবে। সেটি যেন না হয় তাই বাংলাদেশি দর্শকদের জন্য টিকিট সংখ্যা কমিয়ে মালদ্বীপের ৭ হাজার সমর্থক বেশি রাখার চেষ্টা করা হচ্ছে।