অ্যাথলেটিকসে ট্রায়াল দিতে ঢাকায় লন্ডন প্রবাসী তরুণ

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

লন্ডন প্রবাসী সিলেটের সন্তান ইমরানুর রহমান বাংলাদেশের অ্যাথলেটিকসে খেলার জন্য ট্রায়াল দিতে এসেছেন। বাংলাদেশের অ্যাথলেটিকসে নাম লেখাতে চান সিলেটের জালালপুরের সন্তান। আগামী শনিবার বিকেএসপিতে ইমরানুর রহমানের ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে। সকালে ট্রায়াল শেষে বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করবে অ্যাথলেটিকস ফেডারেশন। কর্মকর্তারা জানাচ্ছেন সাফ গেমস এবং এশিয়ান গেমেসর টাইমিংয়ের সঙ্গে ইমরানুর রহমানের টাইমিং সামঞ্জস্যপূর্ণ। ২০১৪ ও ২০১৬ সালে (ব্রিটিশ ইউনিভার্সিটি ইনডোর অ্যাথলেটিকস প্রতিযোগিতায়) ৬০ মি. স্প্রিন্টে ১ম স্থান অধিকার করেন। সময় নেন ৬.৬৮ সেকেন্ড। ২০২১ সালে (লি ভ্যালি অ্যাথলেটিকস প্রতিযোগিতায়) ১০০ মি. স্প্রিন্টে অংশগ্রহণ করে ২য় স্থান অর্জন করে সময় নেন ১০.২৭ সেকেন্ড।