মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে নাসুম

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:৪৬

স্পোর্টস ডেস্ক

মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দুই জনেরই আছে একটি করে আইসিসি মাসসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার। এবার সেই তালিকায় যোগ দেওয়ার দৌড়ে আছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। গতকাল সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার বাছাই করার জন্য সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে আইসিসি।

তালিকায় নাসুমের প্রতিদ্বন্দ্বী নেপালের সন্দীপ লামিচানে ও ছয় বলে ছয় ছক্কা হাঁকানো যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন নাসুম। কিউই ওপেনার টম ল্যাথামের পাশাপাশি তাকেও নির্বাচিত করা হয় সিরিজ সেরা পুরস্কার। এই পারফরম্যান্সে বাঁহাতি স্পিনার আইসিসির ভোটিং অ্যাকাডেমি ও সমর্থকদের মন জয় করতে পারেন কি না সেটাই দেখার বিষয়।