বিদ্যুতের অতিরিক্ত বিল

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০০:৩২

গেল সেপ্টেম্বর মাসেও অনেক গ্রাহকের স্বাভাবিকের চেয়ে বেশি বিল এসেছে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার অনেক বাড়িতেই এরকম অবস্থা। আমাদের বিদ্যুত্ বিল এসেছে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি। তার আগের মাসেও এসেছিল দ্বিগুণের বেশি। শোনা যায়, অর্ধ বছরের শেষদিকে এসে কোম্পানিগুলো তাদের ঘাটতি মেটাতে গ্রাহকদের ওপর অতিরিক্ত বিদ্যুত্ বিল চাপিয়ে দেয়। যা বেআইনি। কিন্তু হয়রানির আশঙ্কায় অনেক গ্রাহক এ নিয়ে আপত্তি করার সাহস দেখান না। কথাও বলেন না। আর বলার মতো কাউকে পানও না। করোনাকালে এ প্রতারণা ভয়াবহ রূপ ধারণ করেছিল। বিদ্যুত্ বিভাগের এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। বিষয়টির দ্রুত সমাধান হলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।

হুসাইন আহমদ

নাগরপুর উপজেলা, টাঙ্গাইল