আপনার রাশিফল

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:৫৪

মুহম্মদ আনিসুল হক

৭ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ২২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৯ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৭। শুভ বার: শুক্র ও সোম। শুভ রত্ন: হীরা ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। শারীরিক অসুস্থতায় চিকিত্সকের পরামর্শ নিন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। জ্ঞানস্পৃহা বাড়তে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর ভালো থাকতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। সুনাম ও মর্যাদা বাড়বে। আর্থিক দিক ভালো থাকতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ভ্রমণের সুযোগ পেতে পরেন। অসুস্থ পিতার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত দিক ভালো যাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।