সৌরকোষ নিয়ে কাজের জন্য রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২:১৩

সৌরকোষ নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন দুই বিজ্ঞানী। দুই জনেই পৃথকভাবে কাজ করেছেন আণবিক গঠন নিয়ে। সৌরকোষ থেকে ব্যাটারি স্টোরেজের মতো বিভিন্ন বিষয়ে সেই আণবিক গঠনের প্রভাব কী, তা নিয়ে গবেষণা করেছেন। খবর বিবিসি ও রয়টার্সের

নোবেল কমিটির পক্ষ থেকে বিবৃতিতে জানা গেছে, অণুর গঠনের জন্য বিশেষ এই অনুঘটক তৈরি করেছেন জার্মান বংশোদ্ভূত বেঞ্জামিন লিস্ট এবং স্কটল্যান্ড বংশোদ্ভূত ডেভিড ম্যাকমিলান। যা কিনা ওষুধ তৈরির গবেষণায় বড় ভূমিকা গ্রহণ করেছে। এই দুই জনের দেখানো পথই নতুন শতাব্দীতে পা পড়ার পর থেকে অত্যন্ত কার্যকরী নতুন নতুন ওষুধ আবিষ্কারের দরজাটা খুলে দিয়েছে সভ্যতার সামনে। নোবেল কমিটি জানিয়েছে, ১ কোটি সুইডিশ ক্রোনার অর্থমূল্যের পুরস্কার এবার লিস্ট ও ম্যাকমিলানের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। রসায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনুঘটক। গবেষকদের মতে, সাধারণত দুই ধরনেরই অনুঘটক হয়। একটি ধাতব এবং একটি এনজাইম। কিন্তু জার্মানির ম্যাক্স প্লাক ইনস্টিটিউটের প্রফেসর বেঞ্জামিন লিস্ট এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড ম্যাকমিলান তৃতীয় একধরনের অনুঘটক তৈরি করেছেন, যার নাম অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালিসিস, যা কিনা ছোট ছোট অরগানিক মলিকিউলের মাধ্যমে তৈরি।