ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রোকসানা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী হাবিবুর রহমান (৫৮) থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেছেন। গতকাল বুধবার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই হাবিবুর ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। বুধবার ভোরে রোকসানা ঘুমিয়ে ছিলেন। সে সময় একটি লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রোকসানা ঘটনাস্থলেই মারা যান। পরে থানায় গিয়ে নিজেই ঘটনার সব বিবরণ দেন স্বামী। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল বলেন, হত্যার ঘটনাটি হাবিবুর নিজেই স্বীকার করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
