সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদন করায় নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। একই কারণে তার ইউনিয়ন শ্রেষ্ঠ বিবেচিত হয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে গতকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সভাকক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের হাতে শ্রেষ্ঠ চেয়ারম্যানের বিশেষ স্বীকৃত স্বরূপ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ।
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, তার ইউনিয়ন জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার কৃতিত্ব এলাকার জনগণের। তারা সর্বদিক দিয়ে তাকে সহায়তা করেছেন বিধায় তিনি সেরা। আগামীতেও তাদের সাহায্য ও সহযোগিতায় তিনি ইউনিয়নকে এগিয়ে নিতে চান। তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে সম্মাননা সনদ দেওয়ায় তিনি ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
