মানিকগঞ্জ প্রতিনিধি
গতকাল মানিকগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার। এ সময় তিনি বলেন নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে দেশের উন্নয়ন দ্রুত হচ্ছে। মাদক প্রতিরোধে নারীদের ভূমিকা ব্যাপক। প্রতিটি নারী যদি তার সন্তানের প্রতি খেয়াল রাখে তাহলে নেশা থেকে তারা বিরত থাকবে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুর হোসেন, মহিলা সংস্থা মানিকগঞ্জ শাখার চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
