তিন মাদক ব্যবসায়ীকে জেল-জরিমানা

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২:৩৪

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে তিন মাদক ব্যবসায়ীর প্রত্যেককে  তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দী এলাকায় জেলা টাস্কফোর্সের সিদ্ধান্ত মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ অভিযান চালিয়ে  গাঁজা বিক্রি ও সেবনকালে তিন জনকে হাতেনাতে আটক করে  জনসম্মুখে এই সাজা  দেন।   নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক নারীসহ তিন জনকে আটক করে  প্রত্যেককে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, উলুকান্দী পূর্বপাড়া গ্রামের রহিমের ছেলে রমজান আলী, একই গ্রামের রহমানের ছেলে আলআমিন ও মান্নানের স্ত্রী রুবি বেগম। অভিযানে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আড়াইহাজার থানা পুলিশ।