অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০০:৪৮

গতকাল ৫ অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষ্যে রাজধানীর আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও মদিনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলায়মান সেলিম, বিশেষ অতিথি ছিলেন ইউসুপোভা সানাম সেলিম। আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর ও চিফ রিপোর্টার আবুল খায়ের, শিক্ষা অনুরাগী সদস্য শরীফুল এমদাদ নাঈম। এছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই প্রথম অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা, গান, কবিতা কেক কাটা ইত্যাদি নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রেজাউজ্জামান ভূঁইয়া।—প্রেস বিজ্ঞাপ্ত